English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ২২:১৬

দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

অনলাইন ডেস্ক
দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এই সমিতির কার্যনির্বাহী কমিটি আজ মঙ্গলবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি কার্যকর হবে বুধবার (৬ জানুয়ারি) থেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে কাল থেকে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে।  

এর আগে ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।