English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ১২:৩৬

ফের পেছাল নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

অনলাইন ডেস্ক
ফের পেছাল নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ফের পিছিয়ে ১৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।