English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ১৫:৩৩

পি কে হালদারের ঘনিষ্ট শংখ বেপারী দুদকের হাতে গ্রেফতার

অনলাইন ডেস্ক
পি কে হালদারের ঘনিষ্ট শংখ বেপারী দুদকের হাতে গ্রেফতার

পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন শংখ বেপারীকে গ্রেফতার করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক সালাউদ্দিন।

এর আগে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন ব্যবসায়ী শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সোমবার দুপুর ১২টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।