English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ০৩:৫১

বদলি হল উচ্চপদস্থ ১৮ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
বদলি হল উচ্চপদস্থ ১৮ পুলিশ কর্মকর্তা

বদলি হয়েছেন বাংলাদেশ পুলিশের ১৮ কর্মকর্তা। তাদের মাঝে আছেন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার ১৫ জন ও সহকারী পুলিশ সুপার মর্যাদার ৩ জন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বদলি হওয়াদের মাঝে ৫ কর্মকর্তা চলতি বছরের নভেম্বরে বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপনে বদলি হয়েছেন। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেইসব এলাকায় নির্বাচনের শেষে এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ ডিসি-এডিসি বদলির পর বদলি করা হয় ৮ থানার ওসিকেও। এর আগে ৯ ডিসেম্বর বদলি করা হয় ১৩ জেলার ২৫ পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তাকে।