English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০ ২২:৩৬

জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার

অনলাইন ডেস্ক
জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার

জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ। আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য অতিরিক্ত সচিব পদমর্যাদা ও বেতনে তিনি এই নিয়োগ পেয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। 

বর্তমানে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া কমিশনে বর্তমানে একজন সার্বক্ষণিক সদস্য ও তিনজন অবৈতনিক সদস্য আচেছেন।