English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ২১:১৪

পাবনায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
পাবনায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পাবনায় দোগাছি ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখ হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।  শনিবার সকালে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। কয়েক হাজার নারী পুরুষের এ বিক্ষোভ মিছিল শেষে শহরের আব্দুল হামিদ সড়কের এক পথসভায় বক্তারা হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।  এদিকে মৃতদেহ দাফন শেষে অনন্ত মোড় এলাকায় ৩০টি দোকানপাট ভাংচুর, ৮/১০টি বাড়ি ও গোডাউনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষুব্ধদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।  পথসভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ।