English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ২১:১০

গাজীপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও র‌্যালি

অনলাইন ডেস্ক
গাজীপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দায়ীদের শাস্তি এবং বেতন স্কেল বৈষম্য দূরীকরণের দাবিতে শনিবার গাজীপুরে মানববন্ধন ও র‌্যালি করেছে বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নেতা কর্মীরা। শনিবার দুপুরে বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে একটি র‌্যালি গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বের হয়।  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে। সভায় শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমীরুজ্জামান, মমিনুর রহমান, ওসমান গনি, রফিকুল ইসলাম ও নাজমুল হোসেন প্রমূখ।  বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। এসময় তারা নিয়োগ বিধি সংশোধন পূর্বক বেতন বৈষম্য দূর করে স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শককে ১২ তম ও স্বাস্থ্য সহকারি পদকে ১৩ তম গ্রেডে উন্নীত করার দাবি জানান।