English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ২১:৩০

বাগেরহাটে নাতনিকে যৌন হয়রানি, জেলহাজতে নানা

অনলাইন ডেস্ক
বাগেরহাটে নাতনিকে যৌন হয়রানি, জেলহাজতে নানা

বাগেরহাটের রামপালে কিশোরী নাতনিকে যৌন হয়রানির অভিযোগে নানা ফজিলত খাকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নানাকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে রামপাল থানায় যৌন হয়রানির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন কিশোরীর নানি। পুলিশ জানায়, রামপাল উপজেলার কাশিপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী মেয়ে (১৩) চিত্রা গ্রামে তার নানা বাড়িতে থেকে চিত্রা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গত ৩ ডিসেম্বর দুপুর ২টার দিকে বাড়ি থেকে টাকা নিয়ে খাবার কিনতে স্কুলের পাশে ফজিলত খার মুদি দোকানে যায় ওই কিশোরী। এ সময় দোকানের পাশের ফাঁকা জায়গায় নিয়ে ওই কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করেন নানা ফজিলত খা। এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে বুধবার রাতে রামপাল থানায় মামলা দায়ের করেন। যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তিনি হলেন নানির ছোট ভাই।  রামপাল থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গত রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।