English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৭

রামুতে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
রামুতে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কক্সবাজার জেলার রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কাইছার কামাল শিমুলের পার্টসের দোকান, শিপন বড়ুয়ার পার্টস ও প্লাস্টিক সামগ্রীর দোকান, সমরের মুরগির দোকান ও রতন শর্মার লন্ড্রি। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সহসভাপতি রুহুল আমিন রকিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।