English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২০ ১১:৫০

পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৩ ঘণ্টা পর চালু হলো ফেরি

অনলাইন ডেস্ক
পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৩ ঘণ্টা পর চালু হলো ফেরি

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে মঙ্গলবার রাত থেকে বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘এ নৌ-রুটে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।’ জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশায় কেটে গেলে সকাল ১০টার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। আস্তে আস্তে ঘাট এলাকায় যানবাহনের চাপ কিছুটা কমবে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। ছোট ছোট কিছু যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করলেও বেশির ভাগ যানবাহন বন্ধ রয়েছে সড়ক দুর্ঘটনার আশংকায়।