English Version
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১৬:২৪

সুপ্রিম কোর্ট বার ভবন সংস্কার কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্ট বার ভবন সংস্কার কাজের উদ্বোধন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কার কাজের উদ্বোধন আজ শনিবার (২২ আগস্ট) করা হয়। অদ্য শনিবার সকাল ১১ টায় সমিতির এক নম্বর হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন জানান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন উন্নয়নে সরকারের বরাদ্দ করা ১৭ কোটি ৪৭ লাখ টাকার কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে শনিবার সকাল ১১টায়।