English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ২২:২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ২৪০১, মৃত্যু ৩৯

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ২৪০১, মৃত্যু ৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৬১ জনে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪০১ জনের। এর ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।