English Version
আপডেট : ৪ মে, ২০২০ ১৬:০৬
সূত্র:

করোনার কারণে ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত

করোনার কারণে ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বাড়ার কারণে সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৬ মে পর্যন্ত থাকবে ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি বাড়িয়ে সোমবার (৪ মে) প্রজ্ঞাপন জারি করেছে।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

উল্লেখ্য, করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও পাঁচ দফায় ছুটি বাড়ানো হলো।