English Version
আপডেট : ২২ মার্চ, ২০২০ ০৬:৩৮
সূত্র:

মিল-কারখানা বন্ধ করা হবে না: শ্রমমন্ত্রী

মিল-কারখানা বন্ধ করা হবে না: শ্রমমন্ত্রী

মিল-ফ্যাক্টরি বন্ধ করতে হবে এটা যেন কারো মাথায় না আসে। কোনো কারখানা বন্ধ হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না- বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরের সার্বিক বিষয়ে আলোচনা করেছি। সব স্টেকহোল্ডার ছিল। সবাই মিলে একটাই সিদ্ধান্ত হয়েছে- ফ্যাক্টরির চাকা চলবে। যতক্ষণ চালু রাখা সম্ভব আমরা চালিয়ে রাখবে। শ্রমিকদের সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের (শ্রমিকদের) স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা সচেতন আছি। বৈশ্বিক সমস্যা তেমন কিছু হলে তখন সিদ্ধান্ত নেব।’ বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘আগামীকাল সংশ্লিষ্ট সেক্টরের সঙ্গে আলোচনা হবে; তারপর আমরা বুঝতে পারবো আমাদের কী করণীয়। সামনে রোজা, ঈদের বোনাস আছে। আগামী জুন পর্যন্ত কিভাবে শ্রমিকদের ঠিকভাবে বেতন-বোনাস দিতে পারবো সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করবো। শ্রমিকদের মধ্যে যেন কোনো অসন্তোষ না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’