English Version
আপডেট : ১৪ মার্চ, ২০২০ ১৭:২৩
সূত্র:

ভারতে কোয়ারেন্টাইন শেষে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

ভারতে কোয়ারেন্টাইন শেষে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

চীনের উহানফেরত ২৩ বাংলাদেশি নাগরিক ভারতে ১৪ দিনের কোয়রেন্টাইন শেষে থেকে দেশে ফিরছেন। করোনাভাইরাসের আশঙ্কায় দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন তারা।  বাংলাদেশ সরকারেরে উদ্যোগে শনিবার বিকেল ৩টার দিকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা ঢাকায় ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আর্থিক সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২টা ৫৫মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ওই বাংলাদেশিদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে, তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয়। 

গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশিদেরও চীনের উহান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।