English Version
আপডেট : ১০ মার্চ, ২০২০ ১৪:২৪
সূত্র:

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বিদেশ ফেরত ৩ জন হাসপাতালে

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বিদেশ ফেরত ৩ জন হাসপাতালে

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিদেশ থেকে আসা তিনজনকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের দুজন এসেছেন ইতালি থেকে, অন্যজন সিঙ্গাপুর থেকে।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা গেছে, সোমবার এই তিনজন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকায় আসেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ইতালি থেকে আসা দুজনের শ্বাসকষ্ট ছিল। তাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে কেউ এলে কয়েকদিন বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। কারও জ্বর কিংবা শ্বাসকষ্ট হলে আইইডিসিআরের হটলাইনে (০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১) যোগাযোগ করতে বলা হয়েছে।