English Version
আপডেট : ৩ মার্চ, ২০২০ ০৬:৪১
সূত্র:

লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

লালমনিরহাটে গতকাল আর্মি এভিয়েশন বেজের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি আর্মি এভিয়েশন স্কুলের নতুন অবকাঠামো উদ্বোধন এবং অফিসার্স মেস ও এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি সেনাপ্রধান লালমনিরহাট মিলিটারি ফার্মের জন্য একটি আধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কিং পার্লারেরও উদ্বোধন করেন। এছাড়া সেখানে তিনি আর্মি এভিয়েশনের নবনির্মিত একটি হেলিপ্যাডের উদ্বোধন করেন।

আর্মি এভিয়েশন গ্রুপ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান (উড়োজাহাজ) দিয়ে সহায়তা করে আসছে। ২০১২ সালে আর্মি এভিয়েশন গ্রুপের অঙ্গসংগঠন হিসেবে আর্মি এভিয়েশন স্কুল ঢাকায় প্রতিষ্ঠা করা হয়। সেনাবাহিনীর সব বৈমানিক, প্রকৌশলী ও বিমান ক্রু এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত হয়। আধুনিকায়নের সঙ্গে তাল মেলাতে এবং বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। বর্ধিত এ প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলকে ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর