English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১০
সূত্র:

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নেন কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। যানচলাচল বন্ধ করে সড়কে দাঁড়িয়ে ও বসে পড়েন তারা।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের এই অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট।

আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের এক পাশে সরিয়ে দিলে অন্যপাশ দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু হয় বলে মইনুল ইসলাম জানান।