English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৮
সূত্র:

আজহারীর ৫ কোটি টাকার গাড়ি, সমালোচনার ঝড়!

আজহারীর ৫ কোটি টাকার গাড়ি, সমালোচনার ঝড়!

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত একজন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। হঠাৎই অজ্ঞাত কারণে নিজের সব মাহফিল স্থগিত করে তিনি চলে গিয়েছেন মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে আজহারীর ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, আজহারী একটি বেন্টলি গাড়ি চালাচ্ছেন যার বাজারমূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে।

ভক্তরা প্রশ্ন করছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর সাদাসিধে জীবনযাপনের বয়ান করে আজহারী কী তাহলে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন?

উল্লেখ্য, চলতি বছর মার্চ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর সব মাহফিল স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে তিনি তার সব মাহফিল স্থগিত করেছেন তা পরিষ্কার করে বলেননি। তবে বিভিন্নস্থানে তার মাহফিলে বাধা আসছিলো। কোথাও কোথাও প্রশাসনের অনুমতি না থাকার কারণে তিনি মাহফিল করতে পারেননি।

তিনি মালয়েশিয়ায় চলে গেছেন এমন খবরও বেরিয়েছে। কিন্তু তাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওয়াজ মাহফিলে, সংসদে তাকে নিয়ে বাহাস চলছেই।