English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৫১

হিমালয়ে দুঃসাহসিক অভিযানে যাচ্ছে দ্যা কোয়েস্ট

নিজস্ব প্রতিবেদক
 হিমালয়ে দুঃসাহসিক অভিযানে যাচ্ছে দ্যা কোয়েস্ট

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অ্যাডভেঞ্চার ক্লাব দ্যা কোয়েস্ট বাংলাদেশ থেকে প্রথমবারের মত কোন শীতকালীন অভিযানে হিমালয়ের দূর্গম চূড়া আরোহণের উদ্যোগ নিয়েছে। 

দ্যা কোয়েস্টের পক্ষ থেকে 'গো জায়ান উইন্টার এক্সপেডিশন ২০২০' শিরোনামে অভিযানে অংশ নেয়া অভিযাত্রীরা হচ্ছেন; সালেহীন আরশাদী, ইন্তিয়াজ মাহমুদ, তাহমিদ হোসাইন রাফিদ এবং সামিউর রহমান তূর্য।

অভিযাত্রীরা ম্যাস ব্যাপী চলা এই অভিযানে হিমালয়ের চরমতম আবহাওয়ায় অন্নপূর্ণা পর্বতশ্রেণীতে অবস্থিত ছয় হাজার উনষাট মিটার (৬০৫৯ মিটার) উচ্চতার চুলু ফার-ইস্ট পর্বত আরোহণের সর্বাত্মক চেষ্টা করবেন। 

হিমালয়ে শীতকালীন অভিযান নানা কারণে অত্যন্ত দুঃসাধ্য। পাঁচ হাজার মিটার উচ্চতার পর অক্সিজেনের পরিমান সমতল থেকে পুরো অর্ধেক হয়ে যায়। অক্সিজেনের অভাবে প্রতিটি পদক্ষেপ নেয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সেই সাথে শীতকালের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তীব্র ঠান্ডার সাথে তুমুল তুষারঝড়, হঠাৎ করে নেমে আসা  তুষারধ্বস ও ফাঁদের মত লুকিয়ে থাকা ক্রেভাস বা ফাটলের মত বাধা বিপত্তিগুলো অভিযাত্রীদের মোকাবেলা করতে হবে। 

হিমালয়ের নানা হিমবাহ গলা পানি দিয়েই আমাদের দেশের বেশীরভাগ নদনদী প্রবেশ করেছে। হিমবাহ দ্রুত গলে গেলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের মাত্রা হবে সাংঘাতিক।  পর্বতারোহণের পাশাপাশি তাই দলটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন হিমালয়ের হিমবাহসমূহের দ্রুত গলে গিয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের বিষয়ে সচেতনা সৃষ্টির প্রয়াস করবে। 

শীতকালীন অভিযানটি পৃষ্ঠপোষকতা করছে গো জায়ান। সহযোগী হিসেবে আছে বাংলাদেশের সর্ববৃহৎ ভ্রমণ বিষয়ক প্ল্যাটফর্ম ট্রাভেলার্স অফ বাংলাদেশ,  এডভেঞ্চার গিয়ার শপ পিক সিক্সটি নাইন, অদ্রি, এডভেঞ্চার ম্যাডনেস, ব্লাডফ্রেন্ড এবং কালারিং লিটল স্মাইলস। অভিযানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।