ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
তাপসের আসনে এমপি হচ্ছেন সাকিব আল হাসান!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছরের মাথায় পদত্যাগ ও মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছে পাঁচটি আসন। শূন্য হওয়া সংসদীয় আসনগুলোতে মার্চের তৃতীয় সপ্তাহে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন এই উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই দলের ওপর মহলে জোড় তদবির শুরু করেছেন।
শূন্য হওয়া আসনগুলো হলো— যশোর-৬ (কেশবপুর), বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা), বাগেরহাট-৪, গাইবান্ধা-৩ ও ঢাকা-১০। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার জন্য শেখ ফজলে নূর তাপস ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বাকি চারটি আসনই শূন্য হয় মৃত্যুজনিত কারণে।
শূন্য হওয়া আসনগুলোর সংসদ সদস্যরা সবাই ছিলেন আওয়ামী লীগের। এসব আসনে যোগ্য ও দলীয় রাজনীতিতে পরীক্ষিতদেরই মনোনয়ন দেবে দলটি। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও এই পাঁচটি আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত জারি করেনি কোনো নির্দেশনা।
এ দিকে শোনা যাচ্ছে, ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সাকিব ছাড়াও এই আসনে বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তির নাম আলোচনায় রয়েছে।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সাকিব আল হাসানের পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম আলোচনায় আনছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এ আসনে প্রার্থী মনোনয়নে চমক থাকবে। এ হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বা সাকিব আল হাসানকে দেখা যেতে পারে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল ঢাকা-১০ আসনের উপনির্বাচন নিয়ে। তিনি দৈনিক অধিকারকে বলেন, আসন্ন উপনির্বাচন ঢাকা-১০ আসনে চমক আসবে। তবে চমকটা কে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গেল নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে সাকিব নিজ জেলা মাগুরা থেকে মনোনয়ন নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন নেননি।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


