English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২০
সূত্র:

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে সিকদার গ্রুপ ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র নির্মাণের জন্য হায়দার এন্টারপ্রাইজের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুসারে এই চলচ্চিত্রটির বাণিজ্য, প্রদর্শনী ও বিজ্ঞাপনটি থেকে প্রাপ্ত আয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে জমা দেয়া হবে। চুক্তিতে আরো উল্লেখ করা হয়েছে স্পন্সর সংস্থা প্রযোজনা সংস্থাকে দুটি সমান কিস্তিতে পুরো পরিমাণ অর্থ সরবরাহ করবে।   নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আর এই ছবিতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান।

সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে তার অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানান একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।