English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৯
সূত্র:

গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নফাঁসে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। এজন্য গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। পরীক্ষা চলাকালীন সময়ে সকল দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।