English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫৮
সূত্র:

মঞ্চ ভেঙে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আল্লামা সফি

মঞ্চ ভেঙে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আল্লামা সফি

খতমে নবুওয়্যাত ও হেফাজতের নেতাকর্মীদের ডাকা নারায়ণগঞ্জে ইসলামি মহাসম্মেলনে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফি প্রধান অতিথির বক্তব্য রাখার সময় অধিক লোকের হুড়োহুড়িতে মঞ্চ ভেঙে পড়ে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহাসম্মেলনের আয়োজন করা হয়।

দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মঞ্চের পেছনে থাকা বড় ডিসপ্লের এলইডি টিভি পড়ে ভেঙে যায়।

এ মহাসম্মেলন উপলক্ষে ঈদগাহ ময়দানে আসার সবগুলো সড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ শুরু করেন তারা। দুপুর থেকে থানা ও উপজেলা থেকে শত শত বাস ভর্তি করে দলে দলে মানুষ মহাসম্মেলনে এসে যোগ দিতে থাকে। মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠে গোটা শহর।

শহরের সবগুলো মূল সড়ক বন্ধ করে দিয়ে খতমে নবুওয়্যাত ও হেফাজতের নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।