English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৬
সূত্র:

প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাইলেন তাপস

প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাইলেন তাপস

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তার কাছে দোয়া প্রার্থনা করেন দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এসময় উক্ত ভোটে আওয়ামী লীগ-ই বিজয়ী হবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘অত্যন্ত সফলভাবে আমি ইভিএমে ভোট দিয়েছি। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে। যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে।’ আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি কলেজে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সেই সঙ্গে বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, উত্তরের যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এই তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন কিভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যটক হিসেবে গ্রহণ করেছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।