English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২০ ২২:৪৫
সূত্র:

উহানে আটকে পড়া ২৬১ বাংলাদেশি ফিরছেন রাতেই

উহানে আটকে পড়া ২৬১ বাংলাদেশি ফিরছেন রাতেই

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থাকা চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি৭০০১ শুক্রবার দিবাগত রাত ৯টায় উহান তিয়ান্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে। আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে বোয়িং আকাশ প্রদীপ দিবাগত রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে ঢাকা ত্যাগ করা বিশেষ ফ্লাইটটি পরিচালনা করছেন ক্যাপ্টেন মাহতাব, ক্যাপ্টেন ইলিয়াস ও ক্যাপ্টেন মেহেদি। ফ্লাইট ক্রু ছাড়াও বিমানে রয়েছেন তিন জন চিকিৎসক। তারা হলেন মেজর ডা. মিনহাজ, মেজর ডা. ফাতেহা এবং ডা. মাহবুব। 

উল্লেখ্য, উহান থেকে ফেরতের অপেক্ষায় থাকা ২৬১ জনের মধ্য রয়েছেন ১৯টি পরিবার ও ১৭ শিশু। এর মধ্য দুই শিশুর বয়স দুই বছরের কম।