English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২০ ১২:৩৩
সূত্র:

ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের ভ্রমণ কর দেয়ার নতুন সুবিধা

ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের ভ্রমণ কর দেয়ার নতুন সুবিধা

ভ্রমণ কর নিয়ে সীমান্তের বিভিন্ন চেকপোস্টে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা নিত্য নৈমেত্তিক ব্যাপার। বেনাপোল, ভোমরা, দর্শনা, হিলি, বাংলাবান্ধা, তামাবিলসহ ১৩টি সীমান্ত চেকপোস্ট দিয়ে পাসপোর্টে বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াত করা যায়।

ভ্রমন প্রত্যাশিদের এসব ঝামেলার কথা চিন্তা করে নতুন সুবিধা প্রদান করতে যাচ্ছে এনবিআর। এখন থেকে ভারত যেতে সোনালী ব্যাংকের অনলাইন দিয়ে ভ্রমন করা প্রদান করা যাবে। আগামীকাল থেকে এই সুবিধা উপভোগ করা যাবে। বেনাপোল, ভোমরা ও দর্শনা চেকপোষ্ট দিয়ে ভারত গমনে ইচ্ছুক ভ্রমনকারীরাই এখন এই সুবিধা পাবে বলে জানিয়েছে এনবিআর।