English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২০ ১২:৪৭
সূত্র:

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১২টায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা সিঙ্গাপুরের সমান ভূখ- স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রণকৌশল প্রদর্শন করবে। সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করে রণকৌশল অনুশীলন পরিচালনা করা হবে।

এরপর প্রধানমন্ত্রী সাইক্লোন শেল্টার-৩ এ ১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং পরিবেশ উন্নয়নে বনায়ন কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি স্থানীয় অধিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী সাইক্লোন শেল্টার-৩ এ বৃক্ষরোপণ করবেন এবং দরবার ও প্রীতিভোজে অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা অবস্থার উন্নতি, সামাজিক বনায়ন কর্মসূচি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে আসছে।