English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২০ ১২:৩৪
সূত্র:

রামপাল প্রকল্পে ২১১ কোটি রুপির কাজ পেল ভারত

রামপাল প্রকল্পে ২১১ কোটি রুপির কাজ পেল ভারত

বাংলাদেশে মৈত্রী রামপাল প্রকল্পের ২১১ কোটি রুপির কাজ পেয়েছে ভারতের পাওয়ার মেক প্রজেক্টস কোম্পানি। এর ফলে তারা ‘২ বাই ৬৬০’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের সব ভবন, অবকাঠামো ও সংশ্লিষ্ট সিভিল ও আর্কিটেকচারাল কাজ করবে। এ খবর দিয়েছে প্রভাবশালী দ্য হিন্দু’র বিজনেস লাইন।

সেখানে বলা হয়, ২০ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে তাদেরকে এই কাজ দিয়েছে বিএইচইএল। একই সঙ্গে ওই কোম্পানিটি জয়পি নিগ্রি সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ১৪০ কোটি রুপির কাজও পেয়েছে। এই প্রকল্পটি ভারতের মধ্যপ্রদেশের নিগ্রিতে অবস্থিত। এটি ৫ বছরের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই কাজটি তাদেরকে দিয়েছে ভারতের জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস।