English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২০ ১১:৫১
সূত্র:

রাজধানীতে দিনে গরম রাতে শীত

রাজধানীতে দিনে গরম রাতে শীত

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ। এতে সারাদেশে রাতে ও দিনে অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে এর ব্যতিক্রম শুধু রাজধানীতে। এখানে দিনে তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হলেও রাতের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এতে আরও বলা হয়, দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাতে তাপমাত্রা কমবে। আর আগামী পাঁচ দিন পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।