English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২০ ১০:৪১
সূত্র:

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়ল

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়ল

এ বছর থেকে হজযাত্রীদের বিমান ভাড়া বাড়ানো হয়েছে। চলতি বছর থেকে জনপ্রতি এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে বারো হাজার টাকা।

রোববার  (১৯ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক।

নতুন এ হিসাবে এখন থেকে হজযাত্রীদের বিমান ভাড়া গুণতে হবে মোট ১ লাখ ৪০ হাজার টাকা। যা গত বছর ছিল ১ লাখ ২৮ হাজার টাকা। আর ২০১৮ সালে এ ভাড়া ছিল এক লাখ ৩৮ হাজার টাকা।