English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২০ ১৪:০০
সূত্র:

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুর সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুর সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে মিরপুর সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন কয়েকশ শ্রমিক।

কল্যাণপুরে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধ সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তারা আন্দোলরত শ্রমিকদের সঙ্গে কথা বলছেন বলেও জানান ট্রাফিক পরিদর্শক ওসমান গনি।