English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২০ ১১:৫৭
সূত্র:

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

রোববার দিবাগত রাত সোয়া ৩টা থেকে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে।

সোমবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে রওনা দেয়।

এরপর ঘন কুয়াশার কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল, তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

ওই কর্মকর্তা জানান, কুয়াশা কেটে গেলে অল্প সময়ের মধ্যে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।