English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০২০ ১১:১৮
সূত্র:

শীতের তীব্রতায় অতিষ্ট জনজীবন

শীতের তীব্রতায় অতিষ্ট জনজীবন

বরাবরের মতই বাংলাদেশের উত্তর অঞ্চলে শীতের তীব্রতা সবসময়ই বেশি দেখা যায়। রংপুর বিভাগে ড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। গত সোমবার পর্যন্ত দুই মাসে এ বিভাগে এ-সংক্রান্ত স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। শীতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের। শীতের তীব্রতা বাড়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেশিরভাগ জেলায় জবুথবু প্রাণ-প্রকৃতি। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। দৃষ্টিসীমা কমে আসায় সড়কে যান বাহন চলাচল করছে ধীর গতিতে। নৌপথে বিঘ্নিত হচ্ছে ফেরি পারাপার। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বন্ধ আছে নৌযান চলাচল। ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। ফেরি চলাচল বন্ধ আছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। এদিকে, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, উত্তর এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।