English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১০:৪১
সূত্র:

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

প্রচন্ড শীতের মধ্যে সারাদেশে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠাণ্ডা-ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত জনজীবন। গ্রামের মানুষরা শীতে কাঁপছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। উত্তরাঞ্চলসহ দেশজুড়েই ভোরবেলায় কুয়াশার চাঁদরে মোড়ানো থাকছে চারপাশ। কোথাও কোথাও অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।

সবচেয়ে বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। কাজে যেতে না পারায় কমেছে আয়-রোজগার। ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হচ্ছে সড়কে। কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে সড়ক দুর্ঘটনা।