English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ০১:০৩
সূত্র:

শীতকালীন অধিবেশন শুরু ৯ জানুয়ারি

শীতকালীন অধিবেশন শুরু ৯ জানুয়ারি

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সে দিন বিকাল ৪ টায় সংসদ অধিবেশন বসবে। এটা নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন কত দিন চলবে তার কার্য প্রতিষ্ঠিত কমিটির বৈঠকে নির্ধারিত হবে। অধিবেশন শুরুর এক ঘন্টা আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের পর তার উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়। এজন্য বছরের প্রথম অধিবেশনের মেয়াদ দীর্ঘ হয়ে থাকে।