English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:০২
সূত্র:

কিছু ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকতে চায় নুর: তথ্যমন্ত্রী

কিছু ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকতে চায় নুর: তথ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর কিছু ঘটনা ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আমরা এ ধরনের ঘটনা সমর্থন করি না। নুরের উপর হামলার ঘটনা তদন্ত হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ঢাবিতে নুর ও তার সহযোগীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা দুঃখজনক, নিন্দনীয়, অমার্জনীয়। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। তবে বহিরাগতদের নিয়ে নুর কেন ডাকসু ভবনে গেলো বিষয়টি রহস্যজনক। ডাকসুর কাজ ছাত্রদের বিষয় নিয়ে কাজ করা, ভারতের রাজনৈতিক বিষয় তো তাদের কাজ না।

দলটির নতুন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ শুধু এদেশের রাজনীতিতে নয়, জাতির পথপ্রদর্শক হিসেবে সব সময় কাজ করেছে। আওয়ামী লীগের এ সম্মেলন থেকে যারা রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, তাদের অনেককিছু শেখার আছে। যারা রাজনীতিতে কেনা-বেচার হাট বসিয়েছিল তাদেরও অনেককিছু শেখার আছে। আওয়ামী লীগে প্রতি তিন বছর পর পর নিয়মিত সম্মেলন হয়। যেটি বিএনপি, জাতীয়পার্টিসহ অনেক দলে হয় না। আমাদের দলে নেতা নির্বাচনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এটা অনেক দলে নেই।

তাই আওয়ামী লীগের সম্মেলন অনেক দলের জন্য অনুকরণীয়।