English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১১:১৯
সূত্র:

আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সরকার। তারা জানায়, চিকিৎসকদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ শেষ হয়েছে। অন্যান্য জনবলের নিয়োগ কাজও চলমান। 

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আবিদা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, সবশেষ ৩৯তম বিসিএস (বিশেষ) মাধ্যমে চার হাজার ৬০৭ জন নতুন চিকিৎসকের পদায়ন করেছে সরকার।