English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১১:০৯

পাঁচদিন পর সূর্যের দেখা

অনলাইন ডেস্ক
পাঁচদিন পর সূর্যের দেখা

সূর্যদেব দেখা দিলেন পাঁচ পাঁচ দিন পর। তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছিল। দেখে মেলেনি সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল সমগ্র দেশ। গত বুধবার থেকে শুরু হওয়া উত্তর-দক্ষিণাঞ্চলের শৈত্য প্রবাহের প্রভাবে শীতে কেঁপেছে দেশ। আজ সকাল ৯টা বাজতেই ভোরের কুয়াশা ভেদ করে দেখা দিল ‘আশা’র সূর্য।

সোমবার রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় অবশেষে সূর্যের দেখা মিলল। মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রাণচাঞ্চল্য ও কর্মোদ্যম দেখা যাচ্ছে সর্বত্র।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন গণমাধ্যমকে জানান, ‘সোমবার সূর্যের দেখা মিললেও কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।’