English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯ ০৮:৪৩
সূত্র:

সুদৃঢ় নিরাপত্তা নিয়েছে পুলিশ

সুদৃঢ় নিরাপত্তা নিয়েছে পুলিশ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ থার্টি ফাস্ট নাইটকে ঘিরে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা এ নিরাপত্তা নিশ্চিত করবে।

বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সমন্বয় সভা গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে হবে। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করা হবে।

অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করানো হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা। থাকবে চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। চার্চ এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার বসতে দেয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো প্রকার ব্যাগ, ট্রলিব্যাগ ও ব্যাকপ্যাক নিয়ে চার্চে আসা যাবে না। কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যেকোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে। থার্টি ফাস্ট নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। গাড়ি প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে পূর্বের ন্যায় শাহবাগ ও নীলক্ষেত এলাকা ব্যবহার করতে হবে।’