English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৯
সূত্র:

প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন আজ

প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন আজ

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত, আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এ দিনে চূড়ান্ত বিজয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।