English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১২:২২
সূত্র:

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপচেপড়া ভিড়

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপচেপড়া ভিড়

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নেমেছে। সোমবার সকাল থেকেই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ৬টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সর্ব সাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দিলে দলে দলে মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়া শুরু করে।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।