English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩২
সূত্র:

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সময়ে বেশকিছু ঘটনার দ্রুততম রায় দেয়ায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বহুগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একের কাজে অন্যের হস্তক্ষেপ শান্তি ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া এতে অতিথি হিসেবে একাধিক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত আছেন। অন্যবার রাষ্ট্রপতি থাকলেও এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে আছেন।

এর আগে শুধু অধস্তন আদালতের বিচারকদের অংশগ্রহণে পৃথকভাবে সম্মেলন হতো। তবে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সময় থেকে সব স্তরের বিচারকরা একত্রে কোনো সম্মেলনে অংশ নিচ্ছেন।