English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৯ ১০:১৯
সূত্র:

শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী আজ

শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির জন্মদিন আজ।

প্রতিভাবান রাজনীতিক ও সাংবাদিক শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বরিশালের বিএম কলেজ থেকে ডিগ্রি পাশ করা ফজলুল হক মণির এমএ ডিগ্রি কেড়ে নিয়েছিল মোনায়েম সরকার।

মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। অন্যতম বিএলএফ কমান্ডার হিসেবে তার নাম ইতিহাসে গৌরবোজ্জ্বল।

জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মণি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ, বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

দুপুর ২টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি থাকবেন।