English Version
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯ ০৬:৩০
সূত্র:

দুবাই এয়ার শো’র উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

দুবাই এয়ার শো’র উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রবিবার (১৭ নভেম্বর) বিকেলে দৃষ্টিনন্দন এ্যারোবেটিক এয়ার ডিসপ্লে প্রত্যক্ষ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এর আগে সকালে পাঁচ দিনব্যাপী ষোড়শ দ্বিবার্ষিক এয়ার শো ইভেন্ট ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এই এয়ার শো ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এবং আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান দুবাই ওয়ার্ল্ড সেন্টারে পাঁচদিনব্যাপী এই এয়ার শো উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে নিয়োজিত, তাঁকে (প্রধানমন্ত্রী) স্বাগত জানান।

দুবাই এয়ার শো’র আগের বারের বিশেষ সাফল্যের ভিত্তিতেই এবারের এয়ার শোটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে ১৬০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি এবং এক হাজার ৩শ’ সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে। এটি এখন বিশ্বের অন্যতম তিনটি এয়ার শো’র একটিতে পরিণত হয়েছে।