English Version
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯ ১৮:১০
সূত্র:

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যে কারণে সেদিন এই যান চলাচল সীমিত থাকবে বলে জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মকর্তাদের বিকেল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।