English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯ ১৪:২৯
সূত্র:

'অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন-ভাত খাওয়া ভালো'

'অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন-ভাত খাওয়া ভালো'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে কেন টাকা কামাতে হবে? অসৎ পথে আয় করে বিরিয়ানির খাওয়ার চেয়ে সৎপথে নুন ভাত খাওয়া অনেক বেশি মর্যাদার। দুর্নীতি করে টাকা উপার্জন করে বিলাস ব্যাসন করা ব্যক্তিদের বাংলাদেশের সাধারণ মানুষ বরদাশত করবে না। দুর্নীতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো। 

আজ শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, তাহলেই উন্নয়ন সম্ভব। স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছাবে। কেউ যেন অপপ্রচারে বিভ্রান্ত না হয়। আমরা জনগণের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছে। দেশে কিছু ক্ষুদ্র মানসিকতার মানুষ আছে দেশে উন্নয়ন হলে যাদের আঁতে ঘা লাগে।