English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯ ১৩:৩৯
সূত্র:

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল সাজে সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে।

দ্বিতীয় অধিবেশন হবে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এ অধিবেশনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগেরও কমিটি ঘোষণা করা হবে।

কমিটিগুলোতে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের স্থান দেওয়া হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।