English Version
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯ ১১:২৩
সূত্র:

কসবা ট্রেন দুর্ঘটনায় আহত ৪৪ জন সদর হাসপাতালে

কসবা ট্রেন দুর্ঘটনায় আহত ৪৪ জন সদর হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত ৪৪ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার ভোরে দুর্ঘটনার পর সকালে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ধাপে ধাপে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত ৪৪ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। প্রয়োজন হলে তাদের ঢাকায় পাঠানো হতে পারে।