English Version
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯ ১০:৪৯
সূত্র:

বগির নিচে চাপা পড়ে আছে অনেকে: রেল সচিব

বগির নিচে চাপা পড়ে আছে অনেকে: রেল সচিব

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে দুটি রিলিফ ক্রেন। এখনও বগির নিচে অনেকে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন রেল সচিব।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।